জীবনমুখী কবিতা
শিক্ষা থমকে গেছে যে স্রোত তার নাম বদলে দাও ঘুমিয়ে গেছে যে বন তার সিঁথিতে বিলি কাটো জুড়িয়ে গেছে যে চা, তার নাড়ি পরীক্ষা করে দেখো, আয়ু শেষ কি না ! এভাবেই শেখো, এইভাবেই শিখতে হয়।
কবিতা বেঁচে থাকে অক্ষরে কবিও সুযোগ খুঁজে নিজের নামটি লিখে দিয়ে যায় কবিতার পা-তলায় ( সাঁঝ )