Posts

Showing posts with the label অণু কবিতা

অণু কবিতা - ১

Image
১. উল আনতে বলেছিলাম শীতের শোয়েটার বুনবো তুমি আনলে বিষাদ-গোলা আমি সোজা বুনি উল্টো বুনি যতই বাঁধি কাঁটায় কাঁটায় ততই বিষাদ মাফলার হয়ে যায় ২. ফুলের দিকে চেয়ে দেখলাম সুখ ছুঁয়েছে আঁখি গাছের দিকে চেয়ে দেখলাম ছায়া রেখেছে পাখি কিন্তু তোমার মুখের দিকে চেয়ে প্রশ্ন জাগলো মনে চোখের ভিতর অস্ত্র রাখলো কে? ৩. স্বাভাবিক সম্পর্ক স্বাভাবিক বাঁধের মতো আকৃতি যেমনই হোক আটকায় তো জলই অথচ বইতে পারায় জলের ধর্ম মানুষ কি কখনও বুঝবে না, হিংসে জমাতে জমাতে সে জলকেও বিধর্মী করেছে ! ৪. ছোট্ট দুধ-সাদা ফুল, ঘুমোলে পরে ফোটে নিশিরাতে, ওর নাম স্বপ্নজল ঘুমের ঘোরে গন্ধ ছড়ায় বিছানা বালিসময় ঘুম ভাঙলেই রোদ ঢেলে দেয় সুখের জোছনায় ৫. জল সাক্ষী আমি কাঁদিনি যার বালিস চুরি গেছে  সেই মেয়েটা করুণ সুরে ফুঁপিয়েছিল ৬. যার ক্ষত দেখলে বুক কাঁপে তার উঠোনে দেবদারু গাছের বেড়া ছায়ার সীমান্ত নেই তাই  মলম হাতে এগিয়ে যায় বিভোর প্রেমিক ৭. অপ্রিয় সংকট, তোমার বিস্তার এখনও শিকড় গাঁথেনি, মাটির চাদর এখনও লাল হয়নি অভিমানে। সময় তোমার খারাপ চিরকাল তাই বলে কী তুমি হাসবে না একদিনও?...