যুদ্ধনদী এবং অনন্য
'যুদ্ধনদী এবং অনন্য' আমার লেখা প্রথম কবিতাগ্রন্থ। এটি প্রকাশিত হয় ২০১৭ সালের ১১ই জানুয়ারী কলকাতা লিটিল ম্যাগাজিন মেলায়। প্রকাশক- 'পথের আলাপ'। এটি কোনো বানিজ্যিক প্রকাশনা সংস্থা নয়।এই নামে একটি ত্রৈমাসিক পত্রিকা আছে। সেই পত্রিকার বইমেলা সংখ্যার সাথে সম্পাদক অতি যত্নে আমার এই বইটি এবং অন্যান্য বই প্রকাশ করেন। এই বই এর প্রতিটি কবিতাই ২০১৬ সালের লেখা। 'যুদ্ধনদী এবং অনন্য'র মূলাধার হলো প্রেম। প্রেমকে ঘিরেই সৃষ্টি হয়েছে জগৎ, যেখানে কল্পনা রয়েছে, আবেগ রয়েছে আর রয়েছে প্রিয় এক মানুষকে না-বলা সহস্র কথা।আবেগসর্বস্ব হওয়ায় এই বই এর আর কোনো সংস্করণ প্রকাশ করার সিদ্ধান্ত আমি নিইনি। যুদ্ধনদী সিরিজের কবিতাগুলো এই ব্লগে প্রকাশ করা হলো। পরবর্তীকালে অনন্য সিরিজের কবিতাগুলিও পরিমার্জিত করে সংযোজিত হবে। আপাতত যুদ্ধনদী পাঠক স্পর্শ পাক। যুদ্ধনদী ১ অস্থি মজ্জার সবটুকু রস নিংড়ে তোর জন্য একটা নদী বানিয়েছি ভালোবাসাগুলো গড়িয়ে দিয়েছি সবুজ ঘাসের ওপর দিয়ে আমার বাড়ির সামনে ধূ ধূ নকসী কাঁথার মাঠ রক্ত পায়ে হেঁটে চলে দলছুট গঙ্গা ফড়িংয়ের দল অমাব...