প্রেমের কবিতা - ৮
পথের ধারাপাত প্রেম, তুমি কেবল প্রবেশ পথেই তোরণ বসিয়েছ প্রস্থানের পথ জঙ্গলাকীর্ণ প্রবেশ করেছ মসৃণ, গেঁথেছ ফুলের শামিয়ানা প্রস্থানে কাঁটাগাছ সংসারী, ঝরাপাতা উপসী পশুদের আস্তানাও মৃত গরীবের ইষ্ট দেবতা বড় ক্রূর নেউল পোষে শোবার ঘরে ওই পথেই ফিরতে হবে ওরা কি বিনা রক্তে যুদ্ধ শেষ করবে?