Posts

Showing posts with the label আধুনিক কবিতাগুচ্ছ

আধুনিক কবিতাগুচ্ছ

Image
রিপু জন্ম কোনও বিশেষ দিন নয় তবু মনে পড়ে সুযোগ পেয়ে আলো-আঁধারে কারা যেন ছিঁড়ে নিয়েছিল নাড়ি, সেদিন থেকে বিহ্বল আমি সূঁচ সুতো দীক্ষা নিয়েছি, গ্রহণ করেছি সেলাইবৃত্তি কঠোর অনুশীলনে জেনেছি রিপু যত নিপুণ হয় সূঁচ ততই খাদক হয়ে ওঠে। আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষিত  উঠোন চেয়ে রইলো শিউলি গাছের প্রস্ফুটিত শাখার দিকে লাজুক সাদা কমলা ফুলেরাও  চোখ নামিয়ে রাখল মাটির বুকে অথচ মূঢ় আমি, সাহায্য করতে যত বার গোড়ায় দাঁড়িয়ে ঝাঁকানি দিয়েছি ততবারই ফুলের পরিবর্তে ঝরে পড়েছে পাথর।  ছায়া মানুষ প্রিয় মানুষ, উচ্চাশা নেই তোমার কাছে কারণ দীর্ঘদিন আমার ছায়ার পাশে হেঁটে যায় আরও একটি ছায়া। ছায়াটি বক্র, খতিয়ে দেখলে বোঝা যায় বাঁট সমেত একটি ছাতা কেউ ধরে রেখেছে মাথার ওপর আর রোদ থেকে বেঁচে যাচ্ছি আমি। মাঝে মাঝে বৃষ্টি ভিজব সাধ হয়, অবিচ্ছেদ্য বাঁধন খুলে আদুল পা খুঁজে নেয় ঘাসের পিঠ। ঠিক তখনি পিছু পিছু দৌড়োয় ছাতা হাতে একটি ছায়া। প্রিয় মানুষ, উচ্চাশা নেই তোমার কাছে শুধু বলার ছিল গর্ব গভীর হলে অহং মনে হয়। দরিয়া থেমে গেছি মাঝ দরিয়ায় সামনে এলোমেলো ঢেউ, অচেনা পিছনে উন্মত্ত তরঙ্গ আমার চেনা জানা দুর্বার আকর্ষণে সামনের ঢেউগুলো টানে মন...

আধুনিক কবিতা

Image
  'না ' মা বলে, প্রথম বার 'না' উচ্চারণ করেছিলাম খাবার দিতে অস্বীকার করে। ভাই-বোন-আত্মীয় আমার অংশের ভাগ চাইলে ঘাড় নেড়ে বলতাম নাঃ সেই 'না' ছিল ধাতব, স্পষ্ট ঝংকারে কেউ সাহস পেত না আমার খিদে দখলের বড় হয়েছি, এখন আমার সমস্ত 'না' জিভের নরম ছায়ায় ঘুমিয়েছে অঘোরে তাই ক্ষুধার্ত আমি হাসি আর আমার ভাগ খেয়ে যায় বাঘের মাসি পিসি প্রতিবিম্ব একলা থাকি সারাদিন জানলা বন্ধ সন্ধেবেলা সরবে কবিতা পড়ি পথ চলতি মানুষ তর্জনি উঁচিয়ে বিড় বিড় করে বলে যায় দুর্বোধ্য মেঝেতে খেতে বসি, একা দৃশ্যটি আমার ভালো লাগে না দ্রুত খাবার শেষ করতে তাই মুঠো মুঠো ভাত গিলে নিই খাবলে খাবলে খেতে বসে আজ প্রথম আয়নায় চোখ গেল, কাঁচের ভিতর ফুটপাত  আঁৎকে উঠলাম! মনে হলো মানুষে                                           এভাবে খায় না আত্মহত্যা দেওয়াল বেয়ে এক সারি লাল পিঁপড়ে দ্রুত চলে যাচ্ছিল খাটের তলায় অন্ধকারে আমি পথ আঁকটাই, ও চেষ্টা করে ঘুর পথে যাওয়ার আমি আবার ঘিরে ধরি ওদের মধ্যে সব থেকে বেশিবার যে পিঁপড়েটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল...

আধুনিক গুচ্ছ কবিতা

Image
কবিতা কী? সেটা কবিতাকেই ঠিক করতে দাও তুমি শুধু পড়ে যাও ব্যথায় প্রলেপ পড়লে নাম দিও মলম মনে পুলক জাগলে আনন্দ ভেবো প্রাণে সুর জাগালে গান বলেই ডেকো যদি শব্দের ঝনঝনানি কনকনানিতে মাথা ব্যথা করে হেলমেট পরে নিও যদি আঁধার লাগে ঘন জলের মতো মনে হয় বিমূর্ত, ছুঁতে পারছি না কিছুতেই তবুও তলিয়ে যাচ্ছি তাহলে অশরীরী বলে জেনো পরিপূরক মানুষের যন্ত্রনা তীব্র তাই যত্ন লাগে ঘুম আসে প্রতিরাতে                                দুহাতে শুশ্রূষা আমাদের যত্ন নেয় মাথার বালিসে পুরে দেয় আরাম আরাম পেলে কোল চায় না কেউই হিংস্র ছাল খুলে রেখে জন্তুও শুয়ে পড়ে তাই দিনে আঘাত পেতে ভয় নেই ব্যথাদের বিরাম দিতে রাতে ঘুমের অফিস খোলা প্রকৃতি পাখিটা, টিপেছে ট্রিগার, ছুঁড়েছে গুলি জখমি বহেড়া                       নিহত ফুলগুলি প্রজাপতি,       বেচেছে খামার              ছেড়েছে বাড়ি           ...

আধুনিক বাংলা কবিতা

Image
গতি সুইচ অফ। ফ্যানের তিনটে ব্লেড দূর সম্পর্কের আত্মীয়ের মতো চুপ করে চেয়ে থাকে একে অন্যের স্বাচ্ছল্যের দিকে হিংসে করে মনে মনে, ভিতর ভিতর অসুখী হয়। সুইচ অন। দৌড় শুরু। আমি হাঁ করে দেখি কে কাকে পিছনে ফেলে জিতে নেবে বাজি, দৌড় শেষে ওরা প্রত্যেকেই ফার্স্ট সেকেণ্ড থার্ড হয়।