জল রঙের কবিতা - ৩
১. সন্ধ্যায় হারিয়েছে বিষন্ন গতিপথ আমার আবছায়া অস্তিত্ব, বন্ধ্যা ভিটে, প্রদীপের ভিজে সলতে, সুখ যে চাইনি তা নয় অর্জন করতে পারেনি শুধু বার বার মনোবল ভেঙে দিয়েছে এক অদৃশ্য পাথর আমি যতই কপাল বাঁচিয়ে চলি ঈশ্বরের মুখোশ পরা এক কাপুরুষ ছুঁড়ে দেয় পাথর ২. জন্ম হয়, মৃত্যু হয়। আমি দেখি ফ্যাল ফ্যাল করে আমার কোনো ভূমিকা নেই জন্মমৃত্যুতে আমি কেবল আমার ভাগের ওমটুকু বিলিয়ে দিই নিঃশর্তে সবটুকু ভালোবাসা দিলেই জানি একদিন ফুল ফুটবে মরা গাছেও তাই ভালোবাসি কিন্তু নির্বিঘ্নে নিতে পারি না কিছুই তাই সঞ্চয়ের ঘরে এক বিরাট গোল্লা সসম্মানে বাস করে