Posts

জন্মদিনের কবিতা

Image
শুভেচ্ছা জন্মদিনের চাঁদ, সব আলো, সব ভালো মেঘের ভিতর ডুবে গেলে সর্বশেষ, আমার শুভেচ্ছা নিও নৈঃশব্দ্য দীর্ঘ হলে যখন মাথা ব্যথা শুরু হয় তোমাকে ব্যঙ্গ করে আয়নাও হেসে ওঠে তখন জোনাকির ক্ষীণ আলোয়  নিজের মুখোমুখি হয়ো দেখবে, সব আলো ভালো না সব পাপ কালো না জন্মদিনের সব প্রিয় ঘুমিয়ে গেলে সব ফুল ক্লান্তিতে নুইয়ে গেলে সর্বশেষ, আমার শুভেচ্ছা নিও

আধুনিক কবিতা

Image
 ব্যক্তিগত যে সংকট গভীর তার আগেকার মুহূর্ত  গুম হয়ে থাকে, ঘাসে ঘাসে কারা যেন সেইসব ভীতিকথা শুধু আমাকেই শুনিয়ে যায় মৃত্যু আমি দেখেছি, শরীর ছুঁয়ে বয়ে গেছেশীতল স্রোত স্রোত ফিরে গেলে শুধু জার পড়ে থাকে। 'ভ' ছোটোবেলায় 'ভ' শিখতে আমার অনেক বেশি সময় লেগেছিল। আবছা স্মৃতিতে মনে আছে প্রথমে 'অ' লিখে নেওয়ার পর আগে তার হাতল মুছতাম তারপর গলার কাছটা মুছে উল্টে দেওয়ার চেষ্টা করতাম। এইভাবেই শিখেছি 'ভ'। এখনও পর্যন্ত  'বর্ণপরিচয়' বই এর মতো সুন্দর করে 'ভ' লিখতে আমি শিখিনি। শুধু চিনেছি বর্ণটাকে গভীরভাবে, সরলার্থে জেনেছি 'ভ' মানে ভয়, 'ভ' মানে ভালোবাসা। মর্মার্থ, ভালোবাসাতে ভয় অথবা ভালোবাসা হারাতে।

বিষাদের কবিতা

Image
  রাত বাড়লে শীত বাড়ে অন্ধকার চুপ করে থাকে যখন আমি নিজের কাছে একা থাকি ঘুম আসে না, শুনি দূর ঝোপে পোকা মাকড়েরা কাঁদে শেয়ালগুলো অভুক্ত ডেকে যায় অবিরত রাতের একটা মিশ্র শব্দ আছে,  প্রতিটা শব্দ শীতার্ত, বরফের মতো ধারালো মাঝে মাঝে ঝড় ওঠে হৃৎপিণ্ডে ধাক্কা দেয় শীতল রক্ত তোলপাড় হয়ে যায় জন্মাজন্ম কী অদ্ভুত ভাবে চোখের সামনে আয়না উড়ে আসে নিজের মুখ চিনতে পারি না আমি পর্দার মতো উড়ে যায় মুখের গঠন কিংবা মুখের স্মৃতি ভুলে গেছে চোখ তবু বাঁচি নিঃশর্তে

জীবনমুখী কবিতা

Image
  শিক্ষা থমকে গেছে যে স্রোত তার নাম বদলে দাও ঘুমিয়ে গেছে যে বন তার সিঁথিতে বিলি কাটো জুড়িয়ে গেছে যে চা, তার নাড়ি পরীক্ষা করে দেখো, আয়ু শেষ কি না ! এভাবেই শেখো, এইভাবেই শিখতে হয়।

হাঁটতে হাঁটতে তেপান্তরে

Image
হাঁটতে হাঁটতে তেপান্তরে ট্রেনে চেপে যে দূর সমুদ্রে পাড়ি দিয়েছিল সে আমি নই। বাসে চেপে ধোঁয়ার মতো ঘুরে ঘুরে যে পাহাড়ে উঠেছিল সেও আমি নই। একজোড়া দুর্বল পা নিয়ে রোজ অলি গলি ঘুরে ডাস্টবিন মাড়িয়ে দালান বাড়ির জানলা থেকে ভেসে আসা ফোড়ণের গন্ধে চোখ বুজে যাওয়া দুইবিনুনি স্কুল ফ্রক মেয়েটি বোধহয় কিছুটা আমি।

মৃত্যু চেতনার কবিতা

Image
  শব বিয়োগ শিখছি নিরন্তর ছোটোবেলায় দাগ মুছে, এখন শোক গিলে বিয়োগ বুজছি ভীষণ ভালো জীবন থেকে আয়ু মুছলে কী পড়ে থাকে জানো? - শব শব শব জীবন মৃত্যুর কিনার জীবন মৃত্যুর কিনার আমি দেখেছি দূর অবধি জল, কোনও সাঁকো থাকে না শরীর মন এতটাই বাধ্য যেন পুতুল নাচের আসর আপন পর কেউ কোত্থাও নেই।  অদৃশ্য ঘড়ির দোলন, শশব্যস্ত কিছু ছায়া চলাফেরা করে শুধু মাঝে মাঝে চোখ কপালে ওঠে, বিকার আসে পুরোনো বিছানা খুঁজে খালি হাতে ফিরে যায়।

ফুলের কবিতা

Image
  শালুক ফুল মনে মনে একশো বার ডাকার পর তবেই তোমার জানলা অবধি আসতে পেরেছি শালুক ফুল, কাঁপা গলায় অতি ক্ষীণ স্বরে তোমাকে একটি বার ডাকতে যে আমার কত লক্ষ বছর লেগে যায় তা যদি টের পেতে অমন রূঢ়ভাবে কখনো জানলা বন্ধ করতে না। প্রিয় অ্যাডেনিয়াম অন্যের বাগানে তোমার রঙ দেখে ভেবেছিলাম এ রঙ প্রেমের, পরে যত্ন করে টবে লাগিয়ে দেখেছি দিন দিন ফিকে হয়েছে পাপড়ি, জৌলুস গেছে কমে আমার মন ভেঙে গেছে, তারপর বহুদিন মুখদর্শন করিনি তোমার। আজ সূর্য ডোবার ক্ষণে বেখেয়ালে চোখ পড়ল তোমার প্রস্ফুটিত মুখে, বুঝলুম এ রঙ উপেক্ষার তাই এত লাল !