আধুনিক কবিতা



 ব্যক্তিগত


যে সংকট গভীর তার আগেকার মুহূর্ত 

গুম হয়ে থাকে, ঘাসে ঘাসে কারা যেন সেইসব ভীতিকথা

শুধু আমাকেই শুনিয়ে যায়

মৃত্যু আমি দেখেছি, শরীর ছুঁয়ে বয়ে গেছেশীতল স্রোত

স্রোত ফিরে গেলে শুধু জার পড়ে থাকে।





'ভ'


ছোটোবেলায় 'ভ' শিখতে আমার অনেক বেশি সময় লেগেছিল। আবছা স্মৃতিতে মনে আছে প্রথমে 'অ' লিখে নেওয়ার পর আগে তার হাতল মুছতাম তারপর গলার কাছটা মুছে উল্টে দেওয়ার চেষ্টা করতাম। এইভাবেই শিখেছি 'ভ'। এখনও পর্যন্ত  'বর্ণপরিচয়' বই এর মতো সুন্দর করে 'ভ' লিখতে আমি শিখিনি। শুধু চিনেছি বর্ণটাকে গভীরভাবে, সরলার্থে জেনেছি 'ভ' মানে ভয়, 'ভ' মানে ভালোবাসা। মর্মার্থ, ভালোবাসাতে ভয় অথবা ভালোবাসা হারাতে।

Comments