বিষাদের কবিতা

 




রাত বাড়লে শীত বাড়ে


অন্ধকার চুপ করে থাকে

যখন আমি নিজের কাছে একা থাকি

ঘুম আসে না, শুনি দূর ঝোপে

পোকা মাকড়েরা কাঁদে

শেয়ালগুলো অভুক্ত ডেকে যায় অবিরত

রাতের একটা মিশ্র শব্দ আছে, 

প্রতিটা শব্দ শীতার্ত, বরফের মতো ধারালো

মাঝে মাঝে ঝড় ওঠে

হৃৎপিণ্ডে ধাক্কা দেয় শীতল রক্ত

তোলপাড় হয়ে যায় জন্মাজন্ম

কী অদ্ভুত ভাবে চোখের সামনে আয়না উড়ে আসে

নিজের মুখ চিনতে পারি না আমি

পর্দার মতো উড়ে যায় মুখের গঠন

কিংবা মুখের স্মৃতি ভুলে গেছে চোখ

তবু বাঁচি নিঃশর্তে



Comments

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

প্রেমের কবিতা - ১

জীবনের কবিতা

লক্ষ্মী ঝাঁপির ধান

জন্মদিনের কবিতা

গুচ্ছ কবিতা

গুচ্ছ কবিতা

আমার অনন্ত বসে থাকা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে

ভালোবাসা