জন্মদিনের কবিতা









শুভেচ্ছা

জন্মদিনের চাঁদ, সব আলো, সব ভালো

মেঘের ভিতর ডুবে গেলে

সর্বশেষ,

আমার শুভেচ্ছা নিও



নৈঃশব্দ্য দীর্ঘ হলে

যখন মাথা ব্যথা শুরু হয়

তোমাকে ব্যঙ্গ করে আয়নাও হেসে ওঠে

তখন জোনাকির ক্ষীণ আলোয় 

নিজের মুখোমুখি হয়ো

দেখবে, সব আলো ভালো না

সব পাপ কালো না


জন্মদিনের সব প্রিয় ঘুমিয়ে গেলে

সব ফুল ক্লান্তিতে নুইয়ে গেলে

সর্বশেষ, আমার শুভেচ্ছা নিও







Comments

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

গুচ্ছ কবিতা

প্রেমের কবিতা - ১

লক্ষ্মী ঝাঁপির ধান

গুচ্ছ কবিতা

ভাঙন

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে

ভালোবাসা

জীবনের কবিতা