সুখস্রোত


দুঃখস্রোত হলে আমি ধরতাম তার হাত

টেনে নিতাম ডাঙায়

আশ্বাস দিয়ে বলতাম পাশে আছি, অতনুদা

এ যে সুখস্রোত,
                          তাই ভাসতে দিলাম

আমি রইলাম চুপ করে তটে দাঁড়িয়ে

জাহাজটা ডোবার অপেক্ষায়

ডুবতে ডুবতে যখন মাস্তুল মিলিয়ে যাবে

জল ভরবে বুকের পিঞ্জরে

তখন ও বুঝবে ভুয়ো খ্যাতি শুধুই ক্ষতি করে

Comments

Popular posts from this blog

গুচ্ছ কবিতা

প্রেমের কবিতা - ১

জন্মদিনের কবিতা

গুচ্ছ কবিতা

ভাঙন

ভালোবাসা

পুতুল ঘর

জীবনের কবিতা

কবিতা

অদৃশ্য শৃঙ্খল